ইন্টারনেট বা অন্তর্জাল, যা মানুষের জীবন কে করেছে সহজ, দুরকে করেছে নিকট এমনকি অনেকেই ইন্টারনেট ব্যবহার করে পেয়েছেন বিশ্বব্যাপী পরিচিতি। অনেকেই হয়েছেন আর্থিক স্বচ্ছল। অনলাইনে রয়েছে হাজারো পথে আয়ের সুযোগ। ইন্টারনেটে অর্থ আয়ের জন্য রয়েছে অসংখ্য পথ আর নানা কৌশল। তবে অনলাইনে আয় করতে গেলে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন সে সম্পর্কে থাকতে হয় একটু সজাগ। অনলাইনে আয় করার যেমন সুযোগ রয়েছে, তেমনি রয়েছে প্রতারকদের খপ্পরে পড়ার সুযোগ। তাই অনলাইনে কাজ করার আগে ভালো ভাবে জেনে বুজে শুরু করা উচিত। ইন্টারনেটে কাজ করে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার সুযোগ নেই। তবে দক্ষতা অর্জন করে প্রতিষ্ঠিত সাইটে নিয়মিত কাজ করে বা নিজের কোন উদ্যোগকে সফল করে আপনি অনেক কিছুই করতে পারবেন। অনেক অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট আছে, যা কাজে লাগিয়ে ইন্টারনেট থেকে আয় করা যায়। সেসব সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য: ফ্রিল্যান্সিং ইন্টারনেটে আয়ের জন্য ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা কাজ করার বিষয়টি সবচেয়ে জনপ্রিয়। বিভিন্ন ফ্রিল্যান্সারদের দক্ষতার ওপর ভিত্তি করে ফ্রিল্যান্স কাজের সুযোগ দেয় কয়েকট...
ওয়াসিম হোসেন বর্তমানে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম , বিশেষ করে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা দেশের সক্রিয় জনসংখ্যার একটি বড় অংশকে স্পর্শ করেছে। আপাতদৃষ্টিতে একে প্রযুক্তির অগ্রগতি বা যোগাযোগের সহজলভ্যতা মনে হলেও , এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সামাজিক ও মনস্তাত্ত্বিক বিপর্যয়। আমরা কি আসলেই প্রযুক্তি ব্যবহার করছি , নাকি প্রযুক্তি আমাদের ব্যবহার করে এক ধরনের " মানসিক প্রতিবন্ধী " সমাজে রূপান্তর করছে ? এই প্রশ্নটি আজ এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ডোপামিন হ্যাক ও মস্তিষ্কের দাসত্ব বিজ্ঞান বলছে , ফেসবুক বা এ জাতীয় প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম কোনো কাকতালীয় বিষয় নয়। এটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে মানুষের মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি। ক্যাসিনোর জুয়ার স্লট মেশিনের মতো এখানে যুক্ত করা হয়েছে ‘ ভ্যারিয়েবল রিওয়ার্ডস ’ বা অনিশ্চিত পুরস্কারের লোভ। প্রতিবার স্ক্রিন স্ক্রল করার সময় মস্তিষ্ক এক ধরনের উত্তেজনা অনুভব করে এবং ক্ষরিত হয় ‘ ডোপামিন ’ নামক হরমোন। এই সস্তা ও কৃত্র...